সাধারণ জ্ঞান (৯ম-১০ম শ্রেণীর বাঃ ও বিঃ বই থেকে)পর্ব-১
নতুন মিশন।
সাধারণ জ্ঞান (৯ম-১০ম শ্রেণীর বাঃ ও বিঃ বই থেকে)
পর্ব-১
১) মােহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার প্রস্তাব দেন - ১৯৩৭ সালে
২) ব্রিটিশ শাসনের অবসান হয় - ১৯৪৭ সালের ১৪ আগষ্ট
৩) মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার প্রস্তাবের বিরােধীতা করেন - শেরে বাংলা এ.কে. ফজলুল হক
৪) চৌধুরী খালেকুজ্জামান পাকিস্তানের রাষ্ট্র ভাষা উর্দু করার দাবি করেন - ১৯৪৭ সালের ১৭ মে
৫) চৌধুরী খালেকুজ্জামান এর প্রস্তাবের বিরােধীতা করেন - ড. মুহাম্মদ শহীদুল্লাহ এবং ড. এনামুল হক
৬) ' গণ আজাদী লীগ' গঠিত হয় - ১৯৪৭ সালে কারুদ্দিন আহমদের নেতৃত্বে
৭) গণ আজাদী লীগের দাবি ছিল - মাতৃভাষায় শিক্ষা দান।
৮) তমদুন মজলিশ গঠিত হয় - ১৯৪৭ সালের ২ সেপ্টেম্বর
৯) তমদ্দুন মজলিশ গঠিত হয় - অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে
১০) ভাষা সংগ্রাম পরিষদ গঠন করে - তমদুন মজলিশ।
১১) উর্দুকে পাকিস্তানের রাষ্ট্র ভাষা করার সিদ্ধান্ত গৃহীত হয় - ১৯৪৭ সালের ডিসেম্বর মাসে
১২) বাংলাকে উর্দু ও ইংরেজির পাশাপাশি পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবি জানান - ধীরেন্দ্রনাথ দত্ত (১৯৪৭৮ সালের ২৩ ফেব্রুয়ারি)
১৩) সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় - ১৯৪৮ সালের ২ মার্চ
১৪) বাংলা ভাষা দাবি দিবস পালনের ঘােষণা দেয় যে তারিখকে - ১৯৪৮ সালে ১১ মার্চকে
১৫) পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্র লীগ (বর্তমান ছাত্র লীগ) গঠিত হয় - ১৯৪৮ সালের ৪ জানুয়ারি
১৬) ৮ দফা চুক্তি স্বাক্ষরিত হয় - ১৯৪৮ সালের ১৫ মার্চ
১৭) ৮ দফা চুক্তি স্বাক্ষরিত হয় - মুখ্য মন্ত্রী খাজা নাজিমুদ্দিন ও রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের মধ্যে
১৮) মােহাম্মদ আলী জিন্নাহ রেসকোর্স ময়দানে উর্দুকে রাষ্ট্রভাষার করার কথা ঘােষণা দেন - ১৯৪৮ সালের ২১
মার্চ
১৯) খাজা নাজিমুদ্দিন উর্দুকে রাষ্ট্রভাষা করার ঘােষণা দেন- ১৯৫২ সালের ২৬ জানুয়ারি পল্টন ময়দানে
২০) রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ নতুন ভাবে গঠিত হয় - ১৯৫২ সালের ৩০ জানুয়ারি ( আবদুল মতিন আহবায়ক)
২১) ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি কর্মসূচি পালনের পরামর্শ দেন - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
২২) ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি - সকাল ১১ টায় সভা অনুষ্ঠিত হয়।
২৩) ২১ ফেব্রুয়ারির সভা অনুষ্ঠিত হয় - ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায়
২৪) সভায় সিদ্ধান্ত হয় - ১০ জন করে মিছিল করবে
২৫) শহীদ শফিউর মৃত্যুবরণ করেন - ১৯৫২ সালের ২২ফেব্রুয়ারি
২৬) প্রথম শহীদ মিনার নির্মান করা হয় - ১৯৫২ সালের ২২ ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজের সামনে
২৭) প্রথম শহীদ মিনার উদ্বোধন - ১৯৫২ সালের ২৩ ফেব্রুয়ারি।
২৮) প্রথম শহীদ মিনার উদ্বোধন করেন - ভাষা শহীদ শফিউরের পিতা
২৯) একুশে ফ্রব্রুয়ারির উপর প্রথম কবিতা লেখেন - চট্টগ্রামের কবি মাহবুব উল আলম
৩০) ভাষা আন্দোলনের প্রথম কবিতার নাম - কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি
৩১) আলাউদ্দিন আল আজাদ রচনা করেন - স্মৃতির মিনার কবিতাটি
৩২) ভাষা আন্দোলনের গান - আমার ভাইয়ের রক্তে রাঙ্গানাে একুশে ফেব্রুয়ারি ( আব্দুল গাফফার চৌধুরী)
৩৩) আব্দুল লতিফ রচনা করেন - ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়
৩৪) মুনীর চৌধুরী ঢাকা জেলে বসে রচনা করেন - কবর নাটক
৩৫) জহির রায়হান রচনা করেন - আরেক ফাল্গুন উপন্যাস
৩৬) বাংলাকে পাকিস্তানের সংবিধানে অন্তর্ভুক্ত করে - ১৯৫৬ সালে
৩৭) বাঙ্গালীর পরিবর্তী সব আন্দোলনের প্ররণা দিয়েছিল - ১৯৫২ সালের ভাষা আন্দোলন।
৩৮) শহীদ দিবস পালন শুরু হয় - ১৯৫৩ সালের ২১ ফেব্রুয়ারি থেকে
৩৯) শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘােষণা করে - UNESCO
৪০) ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘােষণা করে - ১৯৯৯ সালের ১৭ নভেম্বর
৪১) পৃথিবীতে ভাষা রযেছে - ৬০০০ এর বেশি।
৪২) পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠিত হয় - ১৯৪৯ সালের ২৩ জুন
৪৩) গঠনের স্থান - ঢাকার রােজ গার্ডেন।
৪৪) সভাপতি ছিলেন - মওলানা আব্দুল হামিদ খান ভাসানী
৪৫) সাধারণ সম্পাদক ছিলেন - শামসুল হক ( টাঙ্গাইল)
৪৬) যুগ্ন সম্পাদক ছিলেন - শেখ মুজিবুর রহমান
৪৭) ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট গঠনের উদ্যোগ ছিল - আওয়ামী লীগের
৪৮) পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ নামকরন করা হয় - ১৯৫৫ সালে
৪৯) যুক্তফ্রন্ট গঠনের সিদ্ধান্ত হয় - ১৯৫৩ সালের ১৪ নভেম্বর
৫০) যুক্তফ্রন্ট গঠিত হয় - ৪ টি দল নিয়ে
৫১) যুক্তফ্রন্টের ইশতেহার ছিল - ২১ টা
৫২) প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হ্য - ১৯৫৪ সালের মার্চে
৫৩) পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের আসন ছিল - ২৩৭ টি।
৫৪) যুক্তফ্রন্ট আসন লাভ করে - ২২৩ টি
৫৫) ২১ দফার প্রথম দফা ছিল - বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা
৫৬) যুক্তফ্রন্টের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহন করেন - এ.কে ফজলুল হক ( ১৯৫৪ সালের ৩ এপ্রিল)
৫৭) যুক্তফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল - ৫৬ দিন
৫৮) যুক্তফ্রন্ট সরকারকে বরখাস্ত করে - ১৯৫৪ সালের ৩০ মে।
৫৯) বরখাস্ত করেন - গভর্নর জেনারেল গােলাম মােহাম্মদ
৬০) বরখাস্তের ইস্যু ছিল - আদমজি ও কর্ণফুলি কাগজ কলে বাঙ্গালি অবাঙ্গালি দাঙ্গা
%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC-%E0%A7%A7.jpg)