সাধারণ জ্ঞান (৯ম-১০ম শ্রেণীর বাঃ ও বিঃ বই থেকে)পর্ব-৮
নতুন মিশন।
সাধারণ জ্ঞান (৯ম -১০ম শ্রেণীর বা ও বি বই থেকে)
পর্ব-৮
১) এপ্রিল মাসের গড় তাপমাত্রা - কক্সবাজার ২৭.৬৪ ডিগ্রী, নারায়ণগঞ্জে ২৮.৬৬ ডিগ্রী, রাজশাহীতে ৩০ ডিগ্রী
২) গ্রীষ্মকালে বাংলাদেশের উপর দিয়ে বয়ে যায় - দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু।
৩) কালবৈশাখী ঝড় আঘাত হানে - পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে
৪) প্রলয়ংকারী ঘূর্ণিঝড় হয় - ১৯৯১ সালের ২৯ এপ্রিল
৫) বাংলাদেশে বর্ষাকাল - জুন হতে অক্টোবর মাস।
৬) প্রচুর বৃষ্টিপাত হয় - জুন মাসের শেষ দিকে মৌসুমী বায়ুর প্রভাবে।
৭) বর্ষাকালে আবহাওয়া সর্বদা - উষ্ণ থাকে।
৮) বর্ষাকালে গড় উষ্ণতা-২৭ ডিগ্রী সে.।
৯) বর্ষাকালে সবচেয়ে বেশি গরম পড়ে - জুন ও সেপ্টেম্বর মাসে।
১০) বাংলাদেশের মােট বৃষ্টিপাতের - ৪/৫ ভাগ হয় হ্য বর্ষাকালে
১১) বর্ষাকালে সর্বোচ্চ ও সর্বনিম্ন গড় বৃষ্টিপাত হয় - ৩৪০ ও ১১৯ সে.মি
১২) বর্ষাকালে ক্রমে বৃষ্টিপাত বেশি হয় - পশ্চিম হতে পূর্ব দিকে
১৩) বর্ষাকালে বিভিন্ন জেলার বৃষ্টিপাতের পরিমান - পাবনায় প্রায় ১১৪, ঢাকা ১২০, কুমিল্লায় ১৪০, শ্রীমঙ্গলে ১৮০ এবং রাঙ্গামাটিতে ১৯০ সে.মি।
১৪) বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয় - মৌসুমী বায়ুর প্রভাবে
১৫) বর্ষাকালে পর্বতের পাদদেশে এবং উপকূলবর্তী অঞ্চলের কোথাও বৃষ্টিপাত - ২০০ সে.মি কম হয়
১৬) বর্ষাকালে বিভিন্ন অঞ্চলের বৃষ্টিপাত - সিলেটের পাহাড়ী অঞ্চলে ৩৪০ সেমি, পটুয়াখালীতে ২০০ সেমি, চটগ্রামে ২৫০ সেমি, রাঙ্গামাটিতে ২৮০ সেমি এবং কক্সবাজারে ৩২০ সেমি।।
১৭) জলবায়ু পরিবর্তনের কারনে সমুদ্রপৃষ্টের উচ্চতা প্রতি বছর গড়ে বৃদ্ধি - ৪ মিমি থেকে ৬ মিমি ( হিরন পয়েন্ট, চর চংগা, কক্সবাজার)
১৮) গত ৪ হাজার বছরে ভূমিকম্পে পৃথিবীতে মানুষ মারা যায় - প্রায় ১ কোটি ৫০ লাখ।
১৯) ভৌগােলিক ভাবে বাংলাদেশের অবস্থান - ইন্ডিয়ান ও ইউরােপিয়ান প্লেটের সীমানায়
২০) বাংলাদেশে ভূমিকম্পের মানবসৃষ্ট কারন - পাহাড় কাটা।
২১) ভূমিকম্পের ফলে সমুদ্রের পানি উপকূলে উঠে - ১৫-২০ মিটার উঁচু হয়ে
২২) ভূমিকম্পের ফলে সৃষ্টি হয় - সুনামি।
২৩) ইন্দোনেশিয়ায় মারাত্নক সুনামি আঘাত হানে - ২০০৪ সালের ২৬ ডিসেম্বর
২৪) বাংলাদেশে ভূমিকম্প হযে থাকে - টেকটনিক প্লেটের সংঘর্ষের কারনে
২৫) বাংলাদেশের ভূমিকম্প বলয় মানচিত্র তৈরি করেছিলেন - ফরাসি ইঞ্জিনিয়ার কনসাের্টিয়াম ১৯৮৯ সালে
২৬) তিনি বলয় দেখিয়েছেন - ৩ টি।
২৭) বলয়গুলােকে ভাগ করেছেন - প্রলয়ংকারী, বিপজ্জনক, লঘু
২৮) এই বলয় সমূহকে বলা হয় - সিসমিক রিস্ক জোন।
২৯) প্রলয়ংকারী বলয়ে রয়েছে - বান্দরবান, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর
৩০) বিপজ্জনক বলয়ে রয়েছে - ঢাকা, টাঙ্গাইল, বগুড়া, দিনাজপুর, কুমিল্লা, রাঙ্গামাটি
৩১) লঘু বলয়ে রয়েছে - দেশের অন্যান্য জেলাগুলাে।
%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC-%E0%A7%AE.jpg)